News Flash

  • Home
  • খেলা
  • Debasish’ : দেবাশীষের অলরাউন্ড পারফরম্যান্সেঐকতানকে হারালো ইয়ং ব্লাড
Image

Debasish’ : দেবাশীষের অলরাউন্ড পারফরম্যান্সেঐকতানকে হারালো ইয়ং ব্লাড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। সুপার আটে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইয়ং ব্লাড ক্লাব। হারিয়েছে ঐকতান ক্লাবকে। লংতরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্টের সুপার আটের খেলা চলছে। নিজেদের প্রথম ম্যাচে বুলেট ক্লাবের কাছে হারলেও আজ রবিবার দ্বিতীয় ম্যাচে ইয়ং ব্লাড ক্লাব, ঐকতান ক্লাব-এর বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে। খেলা ছিল ছৈল্যাংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাভাবিক প্রথায় ১০ ওভার কমিয়ে ৪০ করা হয়। টস জিতে ইয়ং ব্লাড ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার ফুরিয়ে যাওয়ার ১২ বল বাকি থাকতেই ইয়ং ব্লাড ক্লাব সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবাশীষ মারাকের ৪৬ রান, ওপেনার তথা অধিনায়ক অমৃত দাসের ৩৪ রান এবং শ্যামুয়েল চাকমার ৩৩ রান দলের স্কোর অনেকটা সমৃদ্ধ করেছে। দেবাশীষ ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৪৬ রান পায়। অতিরিক্ত খাতে প্রাপ্তি ৪৮ রানের ভূমিকাও উল্লেখযোগ্য। ঐকতান ক্লাবের বোলার শেখর দেব ৩৮ রানে চারটি এবং সুরজিৎ সরকার ৬৩ রানে তিনটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ঐকতান ক্লাব শুরু থেকেই উইকেট হারিয়ে প্রমাদ ডেকে আনে। মাঝে শেখর দেব (৩৬ রান) ও বিশ্বজিৎ শীল (২৭ রান) কিছুটা ভালো ব্যাট করলেও অন্যদের ব্যর্থতায় বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। ২২.১ ওভার খেলে ১০৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ইয়াং ব্লাড ক্লাবের দেবাশীষ মারাক ২৯ রানে চারটি এবং আর্জু দেববর্মা ৯ রানে তিনটি উইকেট তুলে নেয়। ব্যাটে-বলে দেবাশীষ মারাকের অলরাউন্ড পারফরম্যান্সে ইয়ং ব্লাড ক্লাব সুপার আটে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। দেবাশীষ-ই পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top