News Flash

Image

Dima Hasao : আগামী ১৩ জুন থেকে ডিমা হাসাও জেলার বিদ্যালয় খোলার নির্দেশ

হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া ডিমা হাসাও জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছিল জেলার দুর্যোগ প্রশাসন বিভাগ। প্রাকৃতিক দুর্যোগের ফলে ডিমা হাসাও জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভূমিঙ্খলন ও বন্যার কবলে পড়ে কয়েক হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন। এমন-কি ভূমিঙ্খলনের ফলে জেলার বেশিরভাগ সড়কপথ বন্ধ হয়ে পড়ে। রেল পরিষেবা স্তব্ধ, জেলার জাতীয় সড়কগুলিও বিধ্বস্ত হয়ে গেছে।

ঘরবাড়ি হারিয়ে পাহাড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। প্রাকৃতিক দুর্যোগের দরুন গত ১৭ মে থেকে জেলার সব বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন ও দুর্যোগ প্রশমন বিভাগ। তবে বর্তমানে ডিমা হাসাও জেলা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করায় জেলা প্রশাসন যে সব স্কুলে এখনও দুর্গতরা আশ্রয় নিয়ে আছেন বা যে সব বিদ্যালয়ে রিলিফ সামগ্রী রাখা হয়েছে ওই সব স্কুলে নবম ও দশম শ্রেণির ক্লাস এবং যে সব বিদ্যালয়ে দুর্গতরা আশ্রয় নেননি বা রিলিফ সামগ্রী রাখা হয়নি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব বিদ্যালয়ে সব শ্রেণির ক্লাস আগামী ১৩ জুন থেকে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও দুর্যোগ প্রশমন বিভাগের পক্ষ থেকে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top