News Flash

  • Home
  • বিদেশ
  • Bangladesh : সিলেটগামী চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
Image

Bangladesh : সিলেটগামী চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

ঢাকা, ১১ জুন (হি. স.) : ঢাকার সিলেট যাওয়ার পথে শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল পারাবত এক্সপ্রেস । আচমকাই ট্রেনের পাওয়ার কারে আগুন লেগে যায়। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পরে আরও তিনটি কামরায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন লাগা বগির সঙ্গে বাকি বগিগুলির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কয়েকশো যাত্রী । অগ্নিকাণ্ডের জেরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

এদিন দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের কাছে আচমকাই পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে যায়। দাউ-দাউ করে জ্বলতে থাকে পুরো বগি। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে বাকি দুই কামরায়। চলন্ত ট্রেনে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেন চালক। বাকি বগিগুলি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর পাঠানো হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছেই তিনটি বগির আগুন নেভানোর কাজ শুরু করে দেন দমকল কর্মীরা। রেল কর্মী ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। যদিও কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের জেরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top