News Flash

  • Home
  • দেশ
  • Covid Infection: তিন মাসে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮,৩২৯
Image

Covid Infection: তিন মাসে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮,৩২৯

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : ফের লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। কড়া বিধিনিষেধে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল দেশের করোনা সংক্রমণে। শিথিল করা হয় বিধিনিষেধও। কিন্তু গত কয়েকদিন ধরে ফের লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৩২৯ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৮১ জন। মুম্বইয়ের করোনা গ্রাফও রীতিমতো চিন্তার মতো। একদিনে সেখানে আক্রান্ত প্রায় ২০০০। বেড়েছে হাসপাতালে ভর্তির হারও। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন দশজন। দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭।
তবে এর মধ্যে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪,২১৬ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৯২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top