News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Gabordi Bazar : গাবর্দী বাজারে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর, অগ্ণিসংযোগ
Image

Gabordi Bazar : গাবর্দী বাজারে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর, অগ্ণিসংযোগ

আগরতলা, ১১ জুন৷৷ রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে পাহাড়ি এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ততই বৃদ্ধি পেয়ে চলেছে৷ গতকাল রাতে গাবর্দী বাজারে শাসক দল বিজেপির দলীয় অফিস ভাঙচুর ও অগ্ণিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷ রাজ্যের পাহাড়ি এলাকা গুলোতে ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক লড়াই চরম থেকে চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপরা মথা দল পাহাড়ি এলাকায় কর্তৃত্ব বজায় রাখার জন্য সর্বশক্তি নিয়ে ময়দানে নেমেছে৷ অন্য কোন আঞ্চলিক দল যাতে পাহাড়ি এলাকায় শক্তি প্রদর্শন করতে না পারে সে জন্য সব পথঘাট বেঁধে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বাধীন দল৷

রাজ্যের শাসক দল বিজেপি এবং তাদের জোট শরিক আইপিএফটি দল যাতে সব পাহাড়ি এলাকায় কোন ধরনের শক্তি প্রদর্শন করতে না পারে সে জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে তিপরা মথা৷ বিভিন্ন এলাকায় শাসকদলের অফিস পুড়িয়ে দেওয়া এবং ভাঙচুরের ঘটনায় অব্যাহত রেখেছে৷ বিভিন্ন এলাকায় বিজেপির নেতা নেত্রী এমনকি মন্ত্রীরা পর্যন্ত প্রতিরোধের মুখে পড়ছেন, আক্রান্ত হচ্ছেন৷ নিরাপত্তা কর্মীদের সামনেই মন্ত্রী এবং নেতা-নেত্রীদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে৷ আক্রান্ত হচ্ছেন দেহরক্ষীরাও৷ শাসক দলের দলীয় অফিস ভাঙচুর ও অগ্ণিসংযোগের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷গতকাল গভীর রাতে বিজেপির গাবর্দী বাজারে দলীয় অফিস ভাঙচুর অগ্ণিসংযোগ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাবর্দী বাজারে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ এলাকায় রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top