News Flash

  • Home
  • খেলা
  • Volleyball Residential Camp : শুরু হলো ভলিবলের আবাসিক শিবির
Image

Volleyball Residential Camp : শুরু হলো ভলিবলের আবাসিক শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। শুরু হলো ভলিবল প্রশিক্ষণের আবাসিক শিবির। চলবে ১৪ জুন পর্যন্ত। রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনে ভলিবল কোটে হচ্ছে আবাসিক শিবির। ওই শিবিরে রিপোর্ট করলেন ১৪ জন খেলোয়াড়। পশ্চিম জেলার পাশাপাশি খোয়াই, উত্তর, দক্ষিণ এবং ধলাই জেলা থেকে খেলোয়াড়রা যোগ দেন শিবিরে। রাজ্য সংস্থার বার্ষিক কর্মসূচীর অঙ্গ  হিসাবে ওই শিবিরের আয়োজন। প্রশিক্ষণের মধ্য দিয়ে খেলোয়াড়দের উন্নতি করাই একমাত্র লক্ষ্য রাজ্য সংস্থার। প্রতিদিন দুবেলা করে হচ্ছে শিবির। শুক্রবার সকাল এবং বিকেল-‌ দুবেলা হয় শিবির। প্রাথমিক ভাবে খেলোয়াড়দের বেসিক ধারনা দেওয়া হচ্ছে। রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন  বলেন,”রাজ্যের ভলিবল খেলোয়াড়দের উন্নতি করাই আমাদের একমাত্র লক্ষ্য। তা মাথায় রেখেই আমরা কাজ করে চলছি। যা আগামীদিনেও বজায় থাকবে। রাজ্যে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। তাদের বের করে এনে উন্নত প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে”। ‌

Releated Posts

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top