News Flash

  • Home
  • দিনের খবর
  • সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জম্মু ভাদেরওয়াহ শহরে উত্তেজনা, কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট
Image

সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জম্মু ভাদেরওয়াহ শহরে উত্তেজনা, কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট

জম্মু, ১০ জুন(হি.স) : সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে উত্তেজনার কারণে জম্মুর ডোডা জেলার বাদেরওয়াহ শহরে শুক্রবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে কারফিউও।

সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। জম্মুর বাদেরওয়াহের একটি মসজিদ থেকে উসকানিমূলক ঘোষণা দেওয়া হচ্ছে বলে ভাদেরওয়াহ থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভদেরওয়াহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইন কেউ নিজে হাতে তুলে নিলে তাকে রেহাই দেওয়া হবে না। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিশতওয়ার ও রামবান জেলায় কারফিউ জারি করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top