News Flash

  • Home
  • দেশ
  • PM Modi: গত দুই দশকে দ্রুত উন্নয়ন গুজরাটের গর্বের বিষয়: প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi: গত দুই দশকে দ্রুত উন্নয়ন গুজরাটের গর্বের বিষয়: প্রধানমন্ত্রী মোদী

নভসারি (গুজরাট), ১০ জুন(হি.স) : গুজরাটের “গর্ব” হল গত দুই দশকে রাজ্যের দ্রুত উন্নয়ন। গুজরাটের উন্নয়নের কথা তুলে ধরে শুক্রবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন নভসারিতে ‘গুজরাট গৌরব অভিযানে’ অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “গত দুই দশকে রাজ্যে যে দ্রুত উন্নয়ন হয়েছে তা হল গুজরাটের গৌরব। সবার জন্য উন্নয়ন এবং এই উন্নয়ন থেকে জন্ম নেওয়া একটি নতুন আকাঙ্খা। ডাবল ইঞ্জিন সরকার আন্তরিকভাবে এই গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ” প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “গত আট বছরে, সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র অনুসরণ করে আমাদের সরকার দরিদ্রদের কল্যাণে, দরিদ্রদের মৌলিক সুযোগ-সুবিধা প্রদানের উপর সর্বাধিক জোর দিয়েছে।” প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে মোদী গুজরাটের সবচেয়ে দীর্ঘতম মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন এবং তার মেয়াদ অক্টোবর ২০০১ থেকে মে ২০১৪ সাল পর্যন্ত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন গুজরাটে প্রায় ৩০৫০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top