News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi : গুজরাট সফরে নিজের স্কুল শিক্ষকের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
Image

PM Modi : গুজরাট সফরে নিজের স্কুল শিক্ষকের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

গান্ধীনগর, ১০ জুন (হি.স.) : গুজরাট সফরে গিয়ে নিজের স্কুলের বর্ষীয়ান শিক্ষকের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

শুক্রবার গুজরাটের নবসারি জেলায় ৩ হাজার ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই ভদোদরার নিজের স্কুলের শিক্ষকের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ছবিতে দেখা গিয়েছে, প্রবীণ শিক্ষকের সামনে করজোরে দাঁড়িয়ে আছেন মোদী। মাস্টারমশাই হাসি মুখে প্রাক্তন ছাত্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন।

শুক্রবার ছেলেবেলার শিক্ষকের সঙ্গে দেখা করার আগে নবসারিতে একাধিক প্রকল্পের উদ্বোধন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। সবকটি প্রকল্প মিলিয়ে খরচ হবে ৩ হাজার ৫০ কোটি টাকা। এছাড়াও এদিন ‘গুজরাট গৌরব অভিযানে’ অংশ নেন তিনি। জানা গিয়েছে, এদিন উদ্বোধন করা উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানীয় জলের একটি বড়সড় প্রকল্প। এছাড়াও আজই ‘এএম নায়েক হেল্থকেয়ার কমপ্লেক্স’ ও নবাসারির ‘নিরালি মাল্টি স্পেশালিটি হাসপাতালের’ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, এর আগে গত মার্চ মাসে গুজরাটের গান্ধীনগরের বাড়িতে গিয়ে মা হীরাবেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর মায়ের সঙ্গে সেই সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । এবার গুজরাট সফরে গিয়ে নিজের স্কুলের বর্ষীয়ান শিক্ষকের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top