News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi: গুজরাট গৌরব অভিযানের অংশ হওয়া আমার জন্য গর্বের বিষয় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

PM Modi: গুজরাট গৌরব অভিযানের অংশ হওয়া আমার জন্য গর্বের বিষয় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নভসারি, ১০ জুন(হি.স) : গুজরাট গৌরব অভিযানের অংশ হওয়া আমার জন্য গর্বের বিষয়। শুক্রবার নভসারির খুন্তভেলে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাষাতে আনন্দ প্রকাশ করে বলেন, প্রথমবারের মত পাঁচ লাখ আদিবাসীকে একসঙ্গে দেখলাম।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের জনসভায় একসঙ্গে পাঁচ লাখ মানুষের উপস্থিতি গর্বের বিষয়। আগামী কয়েক মাসের মধ্যে গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি অনেক দিন পর চিখলীতে এসেছি। কিন্তু আমার আদিবাসী ভাই-বোন ও বন্ধুদের আর অপেক্ষা করতে হবে না, কারণ আমি আদিবাসী ভাই-বোনদের কথা শুনছিলাম।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, প্রধানমন্ত্রী প্রতি বছর আনুমানিক ১৬ লক্ষ আদিবাসী ছাত্রদের প্রাক-ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক বৃত্তিও বিতরণ করেছেন, যাতে আদিবাসী ছাত্ররা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়।

এদিন নভসারি জেলার খুন্তভেলের জন্য মোট ২১৫১ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। এর আওতায় ৭৪৯ কোটি পানীয় জলের পরিকল্পনা, ৮৫ কোটির জ্বালানি খাতে, ৪৬ কোটির রাস্তা ও ভবন এবং ২০ কোটি টাকার নগর উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী এদিন নভসারিতে মেডিকেল কলেজের ভূমিপূজাও করেন। মেডিক্যাল কলেজ নির্মাণে খরচ হবে ৫৪২ কোটি টাকা।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top