News Flash

  • Home
  • দেশ
  • Covid19: বাড়ছে করোনার পজিটিভিটি রেট, দেশে দৈনিক সংক্রমণ ৭,৫৮৪ জন
Image

Covid19: বাড়ছে করোনার পজিটিভিটি রেট, দেশে দৈনিক সংক্রমণ ৭,৫৮৪ জন

নয়াদিল্লি, ১০ জুন(হি.স) : দেশের করোনা পরিসংখ্যানে উদ্বেগের পরিস্থিতি আরও খানিকটা বাড়ল। গত কয়েকদিনে উদ্বেগের ট্রেন্ড বজায় রেখে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের অনেকটা বাড়ল। একই সঙ্গে বাড়ল পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস। এদিকে লাগাতার করোনা বাড়তে থাকায় সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা তিন রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৩৬ হাজার ২৬৭ জন। যা গতকালের থেকে সাড়ে ৩ হাজার বেশি। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ২.২৬ শতাংশে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৩ হাজার ৭৯১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৭৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top