News Flash

  • Home
  • প্রধান খবর
  • সত্যেন্দ্র জৈনকে ১৩ জুন পর্যন্ত ফের ইডি হেফাজতে পাঠাল আদালত
Image

সত্যেন্দ্র জৈনকে ১৩ জুন পর্যন্ত ফের ইডি হেফাজতে পাঠাল আদালত

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ১৩ জুন পর্যন্ত ফের ইডি হেফাজতে পাঠাল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। বৃহস্পতিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এদিন ফের তাঁকে আদালতে হাজির করা হয়। এদিন সত্যেন্দ্র জৈনকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশের পর যখন তিনি আদালত থেকে বেরিয়ে আসেন, তখন তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।

শ্বাসকষ্টের কথা জানার পর সত্যেন্দ্র জৈনকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সত্যেন্দ্র জৈনের পক্ষে উপস্থিত আইনজীবী বলেন, সত্যেন্দ্র জৈনের অনেক রোগ রয়েছে। তার করোনা হয়েছিল। তিনি বলেন, সত্যেন্দ্র জৈন ডিসপেপসিয়ায় ভুগছেন এবং ইডি যেভাবে তদন্ত করছে তাতে তিনি বিরক্ত।
শুনানির সময় ইডি সত্যেন্দ্র জৈনের পাঁচ দিনের হেফাজতে চেয়েছিল। ইডি জানিয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। সত্যেন্দ্র জৈনের হেফাজতের জন্য ইডির দাবির বিরোধিতা করে সত্যেন্দ্র জৈনের পক্ষে উপস্থিত আইনজীবী বলেন, নয় দিনের জিজ্ঞাসাবাদের পরেও ইডি হেফাজতে চাইছে যার অর্থ ইডি জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া সময়টি ব্যবহার করতে পারেনি। ইডি জোর করে অপরাধ স্বীকার করতে চায়।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top