News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi Biotech Startup Expo 2022 : বায়োটেক স্টার্টআপ এক্সপো ২০২২ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi Biotech Startup Expo 2022 : বায়োটেক স্টার্টআপ এক্সপো ২০২২ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রগতি ময়দানে বায়োটেক স্টার্টআপ এক্সপো – ২০২২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখবেন।

দুদিন ব্যাপী এই অনুষ্ঠানটি একটি আত্মনির্ভর ভারত গড়ার আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে সেক্টরের স্টেকহোল্ডারদের একত্রিত করবে বলে টুইট বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ ও আগামীকাল শুক্রবার দুদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসট্যান্স কাউন্সিল (বিরাক)।
কাউন্সিল গঠনের দশ বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসট্যান্স কাউন্সিল (বিরাক) ভারতে জৈবপ্রযুক্তি শিল্পকে সংরক্ষণ ও পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়োটেকনোলজি বিভাগ সচেষ্ট।

এক্সপোতে প্রায় তিনশোটি স্টল থাকবে, যা স্বাস্থ্যসেবা, জিনোমিক্স, বায়ো-ফার্মা, কৃষি, শিল্প বায়োটেকনোলজি, বর্জ্য থেকে মূল্য, পরিচ্ছন্ন শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগগুলি প্রদর্শন করবে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও সিএপিএফ-এর ৭৮ সদস্যকে বীরত্ব পুরস্কার

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের…

ByBySandeep Biswas Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষের পাশে কংগ্রেস, ‘কাউকে উপহাস করেননি’

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিদেশনীতি নিয়ে রাহুল গান্ধীর কটাক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই…

ByBySandeep Biswas Aug 14, 2026

অপারেশন ভিস্তা ১.০: দিল্লিতে ভিসার মেয়াদ লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশি আটক

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): ভিসার নির্ধারিত সময়সীমার বেশি ভারতে অবস্থানের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করল দিল্লি পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

করোনারি অ্যাঞ্জিওগ্রাফির পর স্থিতিশীল জেপি নাড্ডা, পর্যবেক্ষণে এইমস-এ ভর্তি

নয়াদিল্লি, ১৪ আগস্ট: অসুস্থ বোধ করায় চিকিৎসা পরীক্ষার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জেপি) নাড্ডাকে দিল্লির এইমস-এ পর্যবেক্ষণে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top