News Flash

  • Home
  • দিনের খবর
  • PM Modi: আগামীকাল ১০ জুন গুজরাটের অ্যাস্টোল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi: আগামীকাল ১০ জুন গুজরাটের অ্যাস্টোল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

ভালসাদ(গুজরাট), ৯ জুন(হি.স) : আগামীকাল ১০ জুন শুক্রবার গুজরাট সফরে অ্যাস্টোল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৮৬ কোটি টাকার এই প্রকল্পটি ভালসাদের অন্তঃস্থ আদিবাসী এলাকায় ১৭৪টি গ্রামের ১০২৮টি বাসস্থানে বসবাসকারী ৪.৫ লক্ষ মানুষের জীবনে একটি নতুন পরিবর্তন আনবে।

২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে গুজরাটকে ১০০% ট্যাপের জল সরবরাহ সহ একটি রাজ্য হিসাবে ঘোষণা করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ৯৫.৯১ শতাংশ কাজ এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ জুন গুজরাট সফরের সময় জনসাধারণের জন্য কয়েকটি বড় প্রকল্প উৎসর্গ করবেন বলে জানা গিয়েছে।
গুজরাট সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, “ভালসাদ জেলার ধরমপুর এবং কাপরাদা এলাকায় অ্যাস্টোল প্রকল্পের শেষ করাটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে আমরা আনন্দিত যে আমাদের ইঞ্জিনিয়াররা এই চ্যালেঞ্জিং কাজটি সম্পন্ন করেছেন। অ্যাস্টোল প্রকল্পটি ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকেও একটি দুর্দান্ত উদাহরণ। প্রায় ২০০ তলা (১৮৭৫ ফুট) উচ্চতায় এই পাহাড়ি এলাকায় জল সরবারহ করা সম্ভব হয়েছে। রাজ্য সরকার এই পাহাড়ি অঞ্চলে বসবাসকারী লোকেদের পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে অ্যাস্টোল প্রকল্প শুরু করেছিল।’

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top