News Flash

Image

গভীর রাতে মুম্বইয়ে ভাঙল বাড়ি, মৃত ১, জখম ১৬

মুম্বই, ৯ জুন(হি.স) : বুধবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুম্বইয়ে। শহরের বান্দ্রা ওয়েস্ট এলাকায় ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত একজন মারা গিয়েছেন। জখম হয়েছেন প্রায় ১৬ জন।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে পুলিশ, দমকলের পাশাপাশি কর্পোরেশনের উদ্ধারকারী দলও ঘটনাস্থলে এসে পৌঁছায়। ধ্বংসস্তূপের নিচে তিন থেকে চারজনকে উদ্ধার করা হয়।তবে ঘটনায় এখনও পর্যন্ত একজন মারা গিয়েছেন। জখম হয়েছেন প্রায় ১৬ জন। সবাইকেই নিকটবর্তী ভাভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে দুর্ঘটনায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও জখমরা বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা মুম্বইতে এসেছিলেন। ঘটনাস্থলে দমকল ও পুলিশ আধিকারিকরা রয়েছেন। উদ্ধারের কাছ চলছে।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top