News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানে রাজ্যসভা নির্বাচন নিয়ে মামলা গড়াল সুপ্রিম কোর্টে
Image

রাজস্থানে রাজ্যসভা নির্বাচন নিয়ে মামলা গড়াল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : ভোটের ২৪ ঘণ্টা আগে রাজস্থানে রাজ্যসভা নির্বাচনের বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছল। বিএসপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া ৬ জন বিধায়কের ভোট সিল কভারে রাখার এবং গণনাতে অন্তর্ভুক্ত না করার জন্য একটি পিটিশন দায়ের করা হয়েছে। এই আবেদনটি প্রধান বিচারপতি বা রেজিস্ট্রারের কাছে উল্লেখ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

আইনজীবী হেমন্ত নাহাটার দায়ের করা আবেদনে বলা হয়েছে, ছয়জন বিএসপি বিধায়ককে অবৈধভাবে কংগ্রেসের সদস্য বলে বলা হচ্ছে। রাজস্থান হাইকোর্ট এই আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্ট বলেছিল, নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দলত্যাগের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। হাইকোর্টের এই আদেশের পর সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও সিএপিএফ-এর ৭৮ সদস্যকে বীরত্ব পুরস্কার

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের…

ByBySandeep Biswas Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষের পাশে কংগ্রেস, ‘কাউকে উপহাস করেননি’

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিদেশনীতি নিয়ে রাহুল গান্ধীর কটাক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই…

ByBySandeep Biswas Aug 14, 2026

অপারেশন ভিস্তা ১.০: দিল্লিতে ভিসার মেয়াদ লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশি আটক

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): ভিসার নির্ধারিত সময়সীমার বেশি ভারতে অবস্থানের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করল দিল্লি পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

করোনারি অ্যাঞ্জিওগ্রাফির পর স্থিতিশীল জেপি নাড্ডা, পর্যবেক্ষণে এইমস-এ ভর্তি

নয়াদিল্লি, ১৪ আগস্ট: অসুস্থ বোধ করায় চিকিৎসা পরীক্ষার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জেপি) নাড্ডাকে দিল্লির এইমস-এ পর্যবেক্ষণে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top