News Flash

  • Home
  • দিনের খবর
  • Plastic Straw Ban : প্লাস্টিক স্ট্রয়ে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ আমূলের
Image

Plastic Straw Ban : প্লাস্টিক স্ট্রয়ে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ আমূলের

নায়াদিল্লি, ৯ জুন (হি. স.) : প্লাস্টিক স্ট্রয়ের উপরে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে দেশের বৃহত্তম দুগ্ধজাতপণ্য উৎাপাদককারী সংস্থা আমূল । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে প্লাস্টিক স্ট্রয়ের উপর নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১ জুলাই থেকে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে দেশে প্লাস্টিক স্ট্র ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সরকারের ওই এক সিদ্ধান্তে দেশের নামী পানীয় প্রস্তুতকারী সংস্থার শীর্ষ কর্তাদের রাতের ঘুম উবে গিয়েছে। কেননা লস্যি সহ বিভিন্ন ধরনের পানীয ও জুসের সঙ্গে প্লাস্টিকের স্ট্র ব্যবহার করে থাকে সংস্থাগুলি। বিকল্প কোনও পদ্ধতি না পাওয়া পর্যন্ত যাতে ওই সিদ্ধান্ত কার্যকর না হয় তার জন্য পেপসিকো, কোকাকোলা সহ একাধিক পানীয় প্রস্তুতকারী সংস্থা মোদী সরকারের কাছে আর্জিও জানিয়েছে। যদিও সেই আর্জিতে সাড়া দেওয়ার কোনও আগ্রহই দেখায়নি সরকারের শীর্ষ মহল।

আমূলের ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে লিখেছেন, লক্ষ-লক্ষ দুগ্ধ উৎতপাদকদের পেশার কথা ভেবে অন্তত এক বছরের জন্য প্লাস্টিকের স্ট্র ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হোক। এতে অন্তত ১০ কোটি দুগ্ধ উৎ্পাদক উপকৃত হবেন।’ যদিও ওই চিঠির জবাব দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয় । তবে শেষ পর্যন্ত যদি ১ জুলাই থেকে নিম্নমানের প্লাস্টিক স্ট্র ব্যান হয়ে যায়, সে ক্ষেত্রে স্ট্র ছাড়াও লস্যি সহ সংস্থার বিভিন্ন দুগ্ধজাতীয় পানীয় বিক্রি করা হবে বলে জানিয়েছেন আমূলের এক শীর্ষ কর্তা।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top