News Flash

Image

Suicide Case : ঋণের বোঝায় আত্মঘাতী এক ব্যক্তি

আগরতলা, ৯ জুন : নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। তাঁর নাম বিজয় পাল। বাড়ি রাজধানীর ভাঁটি অভয়নগর এলাকায়। ঘটনা স্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঋণে জর্জরিত থাকার কারনেই ওই ব্যক্তি মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারের সদস্যের। মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, বাড়ির সকলের নজর এড়িয়ে নিজ বাড়িতেই তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন। পরবর্তী সময় বাড়ির এক ছেলে ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে সকলে এগিয়ে আসেন। খবর দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবিপি হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃতের ছেলের অভিমত, তাঁর বাবা অনেকের কাছ থেকে ঋন নিয়ে রেখেছেন। ঋনের টাকা শোধ করতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি। 

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top