News Flash

Image

Rath Yatra : এবছর রথযাত্রা জমজমাট করার পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ করোনা প্রকোপের জেরে গত দুই বছর স্বাভাবিক ভাবে রাজধানীর শ্রী শ্রী জগন্নাথ  জিউ মন্দিরে রথযাত্রা উৎসব পালন করা  যায়নি৷ শুধু মাত্র নিয়ম রক্ষা করার জন্যই রথ যাত্রা হয়েছিল৷ তবে করোনার প্রকোপ থেকে বর্তমানে সেরে উঠেছে রাজ্য৷ তাই ২ বছর পর এবার পুনরায় আগের মতো মহা সমারোহে রথযাত্রার আয়োজন করা হচ্ছে৷ এখন থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন আয়োজন৷  রথযাত্রাকে  সামনে রেখে বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতি৷ শ্রী শ্রী জগন্নাথ  জিউ মন্দিরের অভেদামন দাস জানান ১৪ জুন অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা৷ ১ জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা৷ গত দুই বছর করোনার কারণে রথযাত্রা পালন করা যায়নি৷ তাই এই বছর সুন্দর ভাবে রথযাত্রা পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রথযাত্রার মাধ্যমে সনাতন ধর্মের প্রচার করতে চান বলেও জানিয়েছেন তিনি৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top