News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress :রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করল কংগ্রেস
Image

Congress :রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ এবার বিজেপি সরকারকে কাঠগড়ায় দাড় করালো কংগ্রেস৷ বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করলেন কংগ্রেস নেতৃত্বরা৷ প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণের আদালতে বিচার চাইল কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা নেতৃবৃন্দের সাথে বৈঠক করে এই চার্জশিট তৈরি করেছেন৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জনসম্মুখে তুলে ধরা হয়৷

এই চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিজেপি সরকার ঘরে ঘরে রোজগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ তবে এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি ৫ শতাংশ সফল হয়নি৷ প্রতিবছর ৫০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল৷ কিন্তু চার বছরে নেতাদের গাড়ি বাড়ি কোটি টাকার সম্পত্তি হয়েছে৷ কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি৷ সেই চার্জশিট অনুযায়ী,  মানুষ অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছে৷ বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার৷

চার বছরে বিনামূল্যে শিক্ষা প্রদান দুরের কথা বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে সরকারি বিদ্যালয় থেকে টাকা নেওয়া হচ্ছে৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ৷ অপরাধজনক ঘটনা ক্রমশ বেড়েই চলেছে৷ মোট ১৩ চার্জশিট গঠন করেছে কংগ্রেস৷

এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অজয় কুমার বলেন,  আগরতলা শহরে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও অপরাধমূলক ঘটনা কমছে না৷ এর পেছনে মূলত কি কারণ রয়েছে তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে দায়ী করেছেন তিনি৷ তিনি আরো বলেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক জনগণের জন্য শপথ গ্রহণ করেছেন৷ কিন্তু রাজ্যে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে৷ তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন৷ আসন্ন নির্বাচনের যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে বাধ্য হবে বলেও এদিন হুশিয়ারি প্রদান করা হয়েছে৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top