News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam : খেলো ইন্ডিয়া যুবক্ৰীড়ায় পদক বিজয়ী অসমের খেলোয়াড়দের নগদ পুরস্কার ঘোষণা অসম সরকারের
Image

Assam : খেলো ইন্ডিয়া যুবক্ৰীড়ায় পদক বিজয়ী অসমের খেলোয়াড়দের নগদ পুরস্কার ঘোষণা অসম সরকারের

গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : হরিয়ানার পঞ্চকুলায় ৪ জুন থেকে অনুষ্ঠিত চতুৰ্থ খেলো ইন্ডিয়া যুবক্ৰীড়া ২০২১-এ পদক বিজয়ী অসমের খেলোয়াড়দের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্ৰতিযোগিতায় সোনা, রূপা এবং ব্ৰঞ্জ-পদক বিজয়ীরা লাভ করবেন যথাক্ৰমে নগদ এক লক্ষ, ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা। এর সঙ্গে এই প্ৰতিযোগিতায় অংশগ্ৰহণকারী প্ৰত্যেককে সরকার ২০ হাজার টাকা করে পুরস্কার দেবে।

আজ বুধবার জনতা ভবনে নিজের কার্যালয় কক্ষে ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুৎ, সাংস্কৃতিক ও পর্যটন দফতরের মন্ত্রী বিমল বরার পৌরোহিত্যে ক্রীড়া বিভাগের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ক্রীড়া বিভাগের সচিব ফারুক আলম, ক্রীড়া ও যুব কল্যাণ অধিকর্তা নিবেদন দাস পাটোয়ারি, যুগ্ম সচিব রণোজ বরকটকি, স্পেশাল ডিউটি অফিসার শৌর্য শর্মা সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৩ জুন পর্যন্ত চলবে এই প্ৰতিযোগিতা। প্রতিযোগিতায় সাঁতার, বক্সিং, ভারোত্তলন, জিমনাস্টিস, বেডমিন্টন, থাংটা, ১০০ মিটার দৌড়, কালারিয়া পাত্তু সহ মোট ১৩ ইভেন্টে অসমের ৬২ জন খেলোয়ার প্ৰতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্ৰতিযোগিতায় অসমে এসেছে দুটি সোনা, সাতটি রূপা এবং পাঁচটি ব্ৰঞ্জ সহ মোট ১৪টি পদক।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top