News Flash

  • Home
  • খেলা
  • অমরপুর ক্রিকেটে ধরাশায়ী আজাদহিন্দ, প্রথম জয়ের স্বাদ পেলো মালবাসা পি.সি
Image

অমরপুর ক্রিকেটে ধরাশায়ী আজাদহিন্দ, প্রথম জয়ের স্বাদ পেলো মালবাসা পি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। সহজ জয় পেল মালবাসা প্লে সেন্টার। ২৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত করলো আজাদ হিন্দ ক্লাবকে। মহাবীর জমাতিয়া এবং হরি ভাবাসা জমাতিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়লো আজাদ হিন্দ ক্লাবের ব্যাটসম্যানরা। ফলে বিনা লড়াইয়ে কার্যত আত্মসমর্পন করলো আজাদ হিন্দ ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। মালবাসা প্লে সেনটারের গড়া ২৯৮ রানের জবাবে আজাদ হিন্দ ক্লাব মাত্র ৫১ রান করতে সক্ষম হয়। আসরে তৃতীয় ম্যাচ খেলে প্রথম জয়ের স্বাদ পেলো মালবাসা প্লে সেন্টার। অপরদিকে ৪ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি আজাদ হিন্দ ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে ৩৯.‌১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান করে মালবাসা প্লে সেন্টার। দলের পক্ষে শ্রাবণ জমাতিয়া ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০, অমর শক্তি জমাতিয়া ৬৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫,কিশোর জমাতিয়া ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, রামকৃষ্ণ জমাতিয়া ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং জগৎ জমাতিয়া ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৮ রান। আজাদ হিন্দ ক্লাবের পক্ষে হৃদয় দাস (‌৩/‌৩২),অরিজিৎ দাস (‌৩/‌৪১) এবং সৌরদীপ দাস (‌৩/‌৫২) সফল বোলার। জবাবে খেলতে নেমে মহাবীর জমাতিয়া (‌৪/‌৫) এবং হরি ভরসা জমাতিয়ার (‌৪/‌১৭) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫১ রানে গুটিয়ে যায় আদাজ দিন্দ ক্লাব।দল সর্বোচ্চ ১৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে সাগর দাস ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌‌‌ ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। মালবাসা প্লে সেন্টারের পক্ষে মহাবীর এবং হরি ভরসা‌ ছাড়া শ্রাবণ জমাতিয়া (‌২/‌৬) উইকেট পেয়েছেন।‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top