News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ দফতরের আউট সোর্সিং সংস্থার গাফিলতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের লিখিত অভিযোগ জমা
Image

বিদ্যুৎ দফতরের আউট সোর্সিং সংস্থার গাফিলতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের লিখিত অভিযোগ জমা

কৈলাসহর, ৬ জুন : কৈলাসহর বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা “সাই কম্পিউটার লিমিটেডের” গাফিলতির ফলে হাই ভোল্টেজে নষ্ট হয়েছে গ্রাহকদের কয়েক কোটি টাকার বৈদ্যুতিন সরঞ্জাম। সোমবার সম্মিলিত ভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ক্ষতিপূরণের দাবিতে সাই কম্পিউটার লিমিটেডের কৈলাসহর অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে গ্রাহকরা খুব শীঘ্রই ভোক্তা আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কয়েকদিনের মধ্যেই অন্যান্য গ্রাহকরা সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে দপ্তরের অফিসে আসবে বলেও জানা গেছে।

কৈলাসহর বিদ্যুৎ বিভাগের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে প্রতিদিন নিত্যনতুন অভিযোগ উঠে আসছে। ভুয়ো বিল প্রদান, গ্রাহক হয়রানি, নিম্নমানের পরিষেবা, অদক্ষ কর্মীদের দিয়ে পরিষেবা প্রদানের চেষ্টা, কর্মীদের বেতন বঞ্চনা সহ একাধিক  অভিযোগে প্রায় প্রতিদিন সড়ক অবরোধ, সংস্থার কর্মীদের ঘেরাও, অফিস ঘেরাও বিক্ষোভ প্রদর্শন ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।সম্প্রতি কৈলাসহর পুর পরিষদের একাধিক ওয়ার্ড এলাকায় হাই ভোল্টেজের কারণে কয়েক কোটি টাকার বৈদ্যুতিন সামগ্রী নষ্ট হয়েছে, এমনটাই অভিযোগ গ্রাহকদের। পর্যাপ্ত পরিমান ও দক্ষ কর্মী নিয়োগ না করে কোনোভাবে কাজ চালাচ্ছে সংস্থা। ফলে বিদ্যুৎ সমস্যা সৃষ্টি হলে তা চার পাঁচ দিনেও সারাই করতে পারছেনা সংস্থার কর্মীরা।  সংস্থার গাফিলতির কারণে ইতিমধ্যেই দুই বিদ্যুৎ  কর্মীর প্রাণ গেছে। প্রতিবাদ করলেই বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে সংস্থা।  সাই কম্পিউটার লিমিটেডের নিম্নমানের পরিষেবা প্রদানের ফলে জনবিক্ষোভ ঘটছে মহকুমার বিদ্যুৎ বিভাগের এলাকা জুড়ে।

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top