News Flash

  • Home
  • দেশ
  • Sidhu Mussewala Murder Case: সিধু মুসেওয়ালা খুনে পুলিশের জালে আরও এক অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে ৩
Image

Sidhu Mussewala Murder Case: সিধু মুসেওয়ালা খুনে পুলিশের জালে আরও এক অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে ৩

চন্ডীগড়, ৬ জুন (হি.স.): পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় হরিয়ানার ফতেহবাদ থেকে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম-দাবিন্দর ওরফে কালা। হত্যাকাণ্ডে জড়িত দুই সন্দেহভাজন তার সঙ্গেই ছিল বলে জানা গিয়েছে।

এর আগে গত ৩ জুন ফতেহবাদ থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ। সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মানসা জেলায় মুসেওয়ালাকে খুনের দুই দিন পর মঙ্গলবার পঞ্জাব পুলিশ এই মামলায় প্রথম গ্রেফতার করেছিল। ধৃত মনপ্রীত সিং আততায়ীদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত। পঞ্জাব সরকার নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পর গত ২৯ মে খুন হয়েছিলেন সিধু মুসেওয়ালা। এদিকে, মঙ্গলবার মানসা জেলায় যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে গিয়ে সিধুর পরিজনদের সঙ্গে দেখা করবেন রাহুল।

Releated Posts

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026

পেঁয়াজের ন্যূনতম সংগ্রহমূল্য ১৩ শতাংশ বাড়াল কেন্দ্র, কুইন্টাল প্রতি দাম হল ২,১২৫ টাকা

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): পেঁয়াজ চাষিদের আরও ভালো দাম নিশ্চিত করতে এবং মূল্য স্থিতিকরণ বাফার মজুত শক্তিশালী করতে…

ByByNews Desk Jul 4, 2026

মন্দিরের বাইরে গুলি করে খুন সম্পত্তি ব্যবসায়ীকে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও জমি-বিবাদের দিক খতিয়ে দেখছে পুলিশ

পাটনা, ৪ জুলাই (আইএএনএস): বিহারের মুজফ্ফরপুর জেলায় শনিবার সকালে এক সম্পত্তি ব্যবসায়ী ও বই বিক্রেতাকে মন্দিরের বাইরে গুলি…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর, তদন্ত শুরু

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে (বিএমসি) এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top