News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Death :কাছাড় কাগজ কলের আরও এক শ্রমিকের মৃত্যু, মৃতের মোট সংখ্যা বেড়ে ১০৪, ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী সংগঠন
Image

Death :কাছাড় কাগজ কলের আরও এক শ্রমিকের মৃত্যু, মৃতের মোট সংখ্যা বেড়ে ১০৪, ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী সংগঠন

শিলচর (অসম), ৬ জুন (হি.স.) : গতকাল রবিবার রাত সোয়া সাতটায় কাছাড় কাগজ কলের আরও এক কর্মী হিফজুর রহমানের অকাল মৃত্যু ঘটেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। হিফজুর রহমানকে নিয়ে কাছাড় ও নগাঁও কাগজ কলের কর্মচারী-শ্রমিকের মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ১০৪।

বদরপুরঘাটের বাসিন্দা হিফজুর রহমান কিছুদিন থেকে জ্বর ও অন্যান্য রোগে ভুগছিলেন। শিলচর গ্রেস ওয়েল হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাছাড় ও নগাঁও কাগজ কলের জয়েন্ট অ্যাকশন কমিটি ফর রিকোগনাইজড ইউনিয়ন (জাকরু)-এর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। আজ বেলা দুটোয় বদরপুরে ধর্মীয় নিয়মানুযায়ী তাঁর জানাজা হয়। উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন এবং বিভাগীয় সহকর্মীবৃন্দ।

জাকরু সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক আনন্দ বরদলৈরা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, মাত্র ৫৪ বয়সি হিফজুর অনেক দিন শারীরিক অসুস্থতায় কষ্টভোগ করে আসছিলেন। তাঁর অকালমৃত্যুর সঙ্গে কাগজ কলে মৃত্যু সংখ্যা পৌঁছেছে একশো চার। বিগত ৬৪ মাস থেকে বেতন বন্ধ করে রেখে অনাহারে, অর্ধাহারে, বিনাচিকিৎসায় একের পর একের মৃত্যু সংঘটিত হওয়া সত্ত্বেও সরকারের কোনও রকমের দায়িত্বজ্ঞানস্বরূপ ভূমিকা পরিলক্ষিত হয়নি।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top