News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: হায়দরাবাদে নাবালিকাকে ধর্ষণ মামলায় তৃতীয় অভিযুক্ত ধৃত, সিবিআই তদন্ত চাইল বিজেপি
Image

Arrested: হায়দরাবাদে নাবালিকাকে ধর্ষণ মামলায় তৃতীয় অভিযুক্ত ধৃত, সিবিআই তদন্ত চাইল বিজেপি

হায়দরাবাদ, ৪ জুন (হি. স.) : হায়দরাবাদে নাবালিকাকে ধর্ষণ মামলায় তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবারই গ্রেফতার করা হয়েছিল সাদুউদ্দিন মালিক নামে এক অভিযুক্তকে, এরপই শনিবার দুপুরের মধ্যে গ্রেফতার করা হয়েছে আরও দুই অভিযুক্তকে। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। পুলিশ জানিয়েছে, “সাদুউদ্দিন মালিক গ্রেফতার হওয়ার পর শনিবার দুই জুভেনাইলকে গ্রেফতার করেছে জুবলি হিলস থানার পুলিশ। তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।”

এদিকে, হায়দরাবাদ ধর্ষণ মামলায় সিবিআই তদন্ত চাইল বিজেপি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্ৰশেখর রাও-কে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তেলেঙ্গানার বিজেপির রাজ্য সভাপতি বান্দি সঞ্জয়। সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন সঞ্জয়।” এদিকে, হায়দরাবাদ গণধর্ষণ মামলায় শনিবার জুবলি হিলস থানার বাইরে বিক্ষোভ দেখায় জনসেনা পার্টি। পরে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top