News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: কানপুরের ঘটনার মূলচক্রী জাফর হায়াত হাশমির সন্ধানে পুলিশ, গ্রেফতার ৪০
Image

Arrested: কানপুরের ঘটনার মূলচক্রী জাফর হায়াত হাশমির সন্ধানে পুলিশ, গ্রেফতার ৪০

কানপুর, ৪ জুন(হি.স) : কানপুরের ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের চিহ্নিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশও দুষ্কৃতীদের সম্পত্তিতে বুলডোজার চালানোর প্রস্তুতি নিচ্ছে। পুলিশ বলছে, এই এই ঘটনার মূলচক্রী জাফর হায়াত হাশমি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

উল্লেখ্য, বেকগঞ্জ থানা এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এক সম্প্রদায়ের লোকজন জোরপূর্বক অন্য সম্প্রদায়ের দোকানপাট বন্ধ করে দেয়। অন্য সম্প্রদায়ের লোকজন দোকানপাট বন্ধ করতে অস্বীকৃতি জানালে পাথর ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর রাতে একটি ভার্চুয়াল বৈঠক করে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাতভর অভিযান চালিয়ে পুলিশ শনিবার সকাল পর্যন্ত ৪০ জনকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকি দুষ্কৃতীদের শনাক্ত করা হয়েছে।
শনিবার পুলিশ কমিশনার বিজয় সিং মীনা জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দোকানপাট খোলা আছে। মানুষ যথারীতি আসছে আর যাচ্ছে। তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top