News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে জম্মু-কাশ্মীর, শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১২.৮ ডিগ্রি
Image

আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে জম্মু-কাশ্মীর, শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১২.৮ ডিগ্রি

শ্রীনগর, ৪ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের গরম বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে, দ্রুত চড়ছে তাপমাত্রার পারদ। জম্মু হোক অথবা শ্রীনগর, জম্মু ও কাশ্মীরের নানা স্থানে গরম বেশ ভালোই মালুম হচ্ছে। তাপমাত্রার পারদ চড়ছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়। এমতাবস্থায় স্থানীয় আবহাওয়া দফতর জানাল, আগামী ২৪ ঘন্টা প্রধানত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এমনই আবহাওয়া থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও।

শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে ৭.৮ ডিগ্রি ও কার্গিলে ৯.৬ ডিগ্রি। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস ও কাটরায় ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top