News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake : চিনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে মৃত্যু ৪ জনের, ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ
Image

Earthquake : চিনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে মৃত্যু ৪ জনের, ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ

বেজিং, ৩ জুন (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের ইয়ান শহর। ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৪ জনের, আহত কমপক্ষে ৪০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪,৪২৭ জন মানুষ। গত বুধবার বিকেলে চিনের সিচুয়ান প্রদেশে ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।

বেজিংয়ের সময় অনুযায়ী, গত বুধবার বিকেলে পাঁচটা নাগাদ সিচুয়ান প্রদেশের লুশান কাউন্টিতে ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে, ৩০.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০২.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ঘর-বাড়ি, মৃত্যু হয়েছে ৪ ও কমপক্ষে ৪০ আহত হয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ।

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top