News Flash

Image

Road Accident: দক্ষিণ কামরূপের সোনতলিতে পথ দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত দুই

মিৰ্জা (অসম), ২ জুন (হি.স.) : দক্ষিণ কামরূপের সোনতলিতে আজ বৃহস্পতিবার ভোরের দিকে ভয়ংকর এক পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে৷ মারুতি এবং বাজাজ পালসারের মুখোমুখি সংঘৰ্ষে সংঘটিত হয়েছে দুৰ্ঘটনাটি৷ দুৰ্ঘটনায় গাড়ি এবং বাইকের চালক দুজনেই গুরুতরভাবে আহত হয়েছেন৷

ঘটনার খবর পেয়ে অকুস্থলে সোনতলি থানার পুলিশ গিয়ে আহত দুজনকে সোনতলি প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰে নিয়ে যায়৷ তবে উভয়ের শারীরিক অবস্থা সংকটজনক বলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ জানা গেছে, বাইকার বদলা গ্রামের সানিদুল ইসলামের শারীরিক অবস্থা আশংকাজনক৷ সোনতলির পথালিপাড়া গ্রামে সংঘটিত হয়েছে এই দুৰ্ঘটনাটি৷ বদলা গ্রামের সানিদুল ইসলাম ছাড়া অপর আহতকে সোনতলি মিৰ্জার শাহ আলম বলে শনাক্ত করেছে পুলিশ৷

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top