News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi: কঠোর পরিশ্রম ও দেশের অগ্রগতির প্রতি অতুলনীয় উৎসর্গের সমার্থক তেলেঙ্গানার জনগণ : প্রধানমন্ত্রী
Image

PM Modi: কঠোর পরিশ্রম ও দেশের অগ্রগতির প্রতি অতুলনীয় উৎসর্গের সমার্থক তেলেঙ্গানার জনগণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): প্রতিষ্ঠা দিবসে তেলেঙ্গানার জনগণকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, কঠোর পরিশ্রম ও দেশের অগ্রগতির প্রতি অতুলনীয় উৎসর্গের সমার্থক হলেন তেলেঙ্গানার জনগণ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তেলেঙ্গানার সংস্কৃতি বিশ্বখ্যাত। ২ জুন দিনটি তেলেঙ্গানার স্থাপনা দিবস। যথোচিত মর্যাদার সঙ্গে বিশেষ এই দিনটি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “স্থাপনা দিবসে তেলেঙ্গানার বোন ও ভাইদের শুভেচ্ছা। তেলেঙ্গানার জনগণ কঠোর পরিশ্রম এবং দেশের অগ্রগতির প্রতি অতুলনীয় উৎসর্গের সমার্থক। রাজ্যের সংস্কৃতি বিশ্ববিখ্যাত। আমি তেলেঙ্গানার জনগণের মঙ্গল কামনা করছি।”

দিল্লিতে তেলেঙ্গানার স্থাপনা দিবস উদযাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি। তিনি বলেছেন, “বর্তমানে তেলেঙ্গানার উন্নয়নের জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তেলেঙ্গানা উন্নয়নের পথে এগিয়ে যাবে। তেলেঙ্গানার মানুষের স্বপ্ন পূরণ করবে বিজেপি।” এদিকে, রাজ্যের স্থাপনা দিবস উপলক্ষ্যে হায়দরাবাদে এদিন একটি অনুষ্ঠানে যোগ দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top