News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : গাড়ির তেল চুরি করে বিক্রির প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানের হামলার শিকার যুবক
Image

Attack : গাড়ির তেল চুরি করে বিক্রির প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানের হামলার শিকার যুবক

আগরতলা, ১ জুন৷৷ মোহনপুরের গোপালনগর ডিসি পাড়ায় মঙ্গলবার রাতে তেল চুরি করে বিক্রি করতে এসে লংকা কান্ড সংঘটিত করেছে বিএসএফের গাড়ির চালক৷ 

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে নয়টা নাগাদ ডিসি পাড়া এলাকায় বিএসএফের জলের ট্যাঙ্কার গাড়ি দাঁড় করিয়ে তেল বিক্রি করছিল গাড়ির চালক৷ ঠিক সেই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল স্থানীয় এক যুবক৷ কৌতুহলী ওই যুবক মোবাইলের আলো জ্বালিয়ে ঘটনা প্রত্যক্ষ করার চেষ্টা করলে বিপত্তি দেখা দেয়৷ বিএসএফের ট্যাংকার গাড়ি চালক এগিয়ে এসে পথচারী ওই যুবককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ৷ শুধু তাই নয়, তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়েছেন৷ 

বিএসএফের জলের ট্যাঙ্কারের গাড়ির চালকের অভিযোগ, পথচারী স্থানীয় ওই যুবক গাড়ির ছবি মোবাইল ফোনে ক্যামেরা বন্দী করেছেন৷ সে কারণেই তার সঙ্গে বাকবিতণ্ডায় হয়েছে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন৷ এমনকি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন৷ 

এদিকে, ওই যুবকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ এ নিয়ে স্থানীয় জনগণ এবং বিএসএফ গাড়ির চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় সময়ই বিএসএফের গাড়ির চালক গাড়ি থেকে চুরি করে তেল বিক্রি করে চলেছেন৷ অবশ্য এলাকার মানুষজন এসব বিষয়ে আপত্তি করার সাহস পান না৷ মঙ্গলবার রাতে পথচারী এক যুবকের নজরে আসায় বিএসএফের গাড়ির চালক উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ 

বিষয়টি বিএসএফের ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ নিরীহ গ্রামবাসীদের ওপর বিএসএফের এ ধরনের হামলার ঘটনা তারা কোনভাবেই মেনে নেবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়ার লক্ষ্যে এলাকার মানুষজনকে এভাবে হয়রানি ও লাঞ্ছিত করার ঘটনায় খুবই দুঃখজনক বলে ও এলাকাবাসী অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top