News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Plastic Rice: তেলিয়ামুড়ায় রেশন থেকে প্লাস্টিক চাল সরবরাহের অভিযোগ
Image

Plastic Rice: তেলিয়ামুড়ায় রেশন থেকে প্লাস্টিক চাল সরবরাহের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ জুন৷৷ কিছুদিন বাদে বাদে প্লাস্টিক চাল এর ঘটনা ঘটে চলছে রাজ্যের কোথাও না কোথাও৷ ফের একবার প্লাস্টিক চালের আতঙ্কে ভুগছে গোটা এলাকা৷ তবে খোলা বাজার থেকে ক্রয় করা নয় রেশন দোকান থেকে আনা চাল৷ অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের অধীন সাউথ পুলিনপুরের সরকারি ন্যায্য মূল্যের রেশন দোকানের বিরুদ্ধে৷
জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তরের অধীন সাউথ পুলিনপুরে একটি ন্যায্য মূল্যের রেশন দোকান রয়েছে৷ এই রেশন দোকানের দায়িত্বে রয়েছে চন্দন দাস নামের ডিলার৷ এই সাউথ পুলিনপুর রেশন দোকানের অধীন কুসার টিলা এলাকার জনৈক বাসিন্দার ছেলে প্রসেনজিৎ দাস অভিযোগ করে জানান,কিছুদিন পূর্বে ওই সরকারি ন্যায্যমূল্য দোকান থেকে ৩৫ কেজি চাল ক্রয় করে এনেছিল৷ রেশন দোকান থেকে ক্রয় করা আনা চাল রান্না করার পূর্বে ধোয়ার সময় দেখতে পায় জলের মধ্যে চালগুলি ভেসে উঠেছে৷ বাড়ির গৃহিণী এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে ঘটনা সম্পর্কে জানায় বাড়ির ছেলে প্রসেনজিৎ ও তার নিকট আত্মীয়কে৷
তাদের অভিযোগ,রেশন দোকান থেকে যে চাল প্রদান করা হয়েছে তা প্লাস্টিক চাল৷ এই প্লাস্টিক চালের বিষয়টি রেশন ডিলারকে জানানো হলে রেশন ডিলার বলেন এখন চালগুলি বদলে দেওয়া যাবেনা৷ এদিকে রাজ্যের বিভিন্ন এলাকা সহ তেলিয়ামুড়া থেকেও প্লাস্টিক চাল নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে৷ এদিকে প্রসেনজিৎ দাসের পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তর যেন প্লাস্টিক চালের বিষয়টি তদন্তে ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন৷

এদিকে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী জানান, প্লাস্টিক চাল বলতে কিছুই নেই৷ স্কুলের চালের ক্ষেত্রে ৪৫ রাইস প্রতি কুইন্টালে এক কেজি করে মিশ্রন করা হয়৷ মহকুমার খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে, ওই চালগুলিতে জিংক, ভিটামিন থাকে৷ যার ফলে গর্ভবতী মহিলা সহ কচিকাঁচা শিশুদের পুষ্টি ও বিকাশে সহায়তা করে৷ তিনি আরো জানান রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারিত হয়েছিল এই সকল বিষয়ে জনগণকে অবগত করার উদ্দেশ্যে৷ দপ্তর থেকে  এও জানানো হয়েছিল এই চালগুলির ব্যাপারে যদি কোন ভোক্তার অভিযোগ থাকে তবে রেশন ডিলার রাজ্য খাদ্য দপ্তরের সহায়তায় রেশন ভোক্তাদের এই সকল বিষয়ে সচেতন করার উদ্যোগ গ্রহণ করে৷
       

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top