News Flash

  • Home
  • দেশ
  • Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচন : নির্মলা থেকে রাজীব শুক্লা, মনোনয়ন জমা দিলেন হেভিওয়েটরা
Image

Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচন : নির্মলা থেকে রাজীব শুক্লা, মনোনয়ন জমা দিলেন হেভিওয়েটরা

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন একাধিক হেভিওয়েটরা। মঙ্গলবার বেঙ্গালুরুতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাজস্থান থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সুভাষ চন্দ্র।

সুভাষ চন্দ্রকে প্রার্থী করায় তোপ দেগেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলট বলেছেন, “রাজস্থান থেকে আমাদের তিনজন প্রার্থীই জিতবেন। বিজেপি সুভাষ চন্দ্রকে প্রার্থী করেছে। তাঁরা জানে নিজেদের কাছে পর্যাপ্ত ভোট নেই, তাঁরা ঘোড়া কেনাবেচা করবে এবং রাজ্যের বাতাবরণ নষ্ট করবে।”
রাজস্থান থেকে এদিন কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রণদীপ সিং সুরেজওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারি। ছত্তিশগড় থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন রাজীব শুক্লা।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top