News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন পাচ্ছেন না জিবিপি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা, ক্ষোভ
Image

বেতন পাচ্ছেন না জিবিপি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা, ক্ষোভ

আগরতলা, ৩১ মে : তিন মাস ধরে বেতন পাচ্ছেন না জিবিপি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বেতনের দাবিতে আজ এসআইএস কোম্পানির ম্যানেজারকে ঘেরাও করেন  কর্মীরা। তবে বকেয়া টাকা বুধবার সকালে মিটিয়ে দেওয়া বলে বলে আশ্বাস পাওয়ার পর ঘেরাও মুক্ত করা হয়েছে ম্যানেজারকে। 

বেসরকারি নিরাপত্তারক্ষীদের অভিযোগ, এসআইএস কোম্পানীর অপারেশন ম্যানেজার রাজেশ কুমার শর্মার কাছে টাকা চাইতে গেলে তাদের চাকুরিচ্যুতির হুমকী দেওয়া হয়েছে। ইনচার্জের ব্যবহারে অসন্তুষ্ট সকলে। বকেয়া টাকা চাইলে কোম্পানী দিনের পর দিন ঘোরাচ্ছে বলে জানিয়েছেন তারা।  বেতন না পেলে আন্দোলনে নামার ঘোষণাও  দেন তারা। 

এদিকে, কোম্পানীর অপারেশন ইনসপেক্টার রনবীর কুমার রায় জানান, কোনো ঘেরাও করা হয়নি। তিনি সমস্ত ঘটনা চেপে গিয়ে বলেন, কর্মীদের মধ্যে কিছু অসন্তোষ ছিল। তা আলোচনার মধ্য দিয়ে সমাধান হয়ে গেছে। এক মাসের টাকা বকেয়া আছে। বুধবার সকলের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।তিনি বলেন, কিছু সমস্যার জন্য এই বেতন দিতে দেরী হয়েছে। তবে প্রতিমাসে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে। এমনই দাবি কোম্পানির আধিকারিকদের। বুধবারের মধ্যে বকেয়া বেতন না দেওয়া হলে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top