News Flash

  • Home
  • দেশ
  • Pushkar Singh Dhami: চম্পাবত আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা পুষ্করের
Image

Pushkar Singh Dhami: চম্পাবত আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা পুষ্করের

দেহরাদূন, ৩১ মে (হি.স.): উত্তরাখণ্ডের চম্পাবত বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই আসনে এদিন ভাগ্যপরীক্ষা হচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে খাতিমা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পুষ্কর সিং ধামি। কিন্তু তিনি হেরে যান।

হেরে গেলেও পুষ্কর সিং ধামিকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। ৬ মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে, তাই উপ-নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। উপ-নির্বাচনে চম্পাবত আসন থেকে প্রার্থী হয়েছেন ধামি। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার পর বানবাসার একটি পোলিং বুথে যান পুষ্কর সিং ধামি। জয়ের বিষয়ে তিনি আশাবাদী বলে জানিয়েছেন।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top