News Flash

  • Home
  • প্রধান খবর
  • Jammu & Kashmir : জম্মু-কাশ্মীরের কল্যাণের জন্য নিবেদিত ছিল ভীম সিংজির জীবন : প্রধানমন্ত্রী
Image

Jammu & Kashmir : জম্মু-কাশ্মীরের কল্যাণের জন্য নিবেদিত ছিল ভীম সিংজির জীবন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): ন্যাশনাল প্যান্থার্স পার্টির প্রতিষ্ঠাতা ও প্রবীণ নেতা অধ্যাপক ভীম সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভীম সিংকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের কল্যাণের জন্য নিবেদিত ছিল ভীম সিংজির জীবন। তৃণমূল স্তরের নেতা হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তাঁর পান্ডিত্য জ্ঞান অনন্য ছিল। আমি সর্বদা তাঁর সঙ্গে আমার মিথস্ক্রিয়া স্মরণ করব। তাঁর মৃত্যুতে শোকাহত। ভীম সিংজির পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।

মঙ্গলবার সকালে জম্মুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অধ্যাপক ভীম সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। সংজ্ঞাহীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ভীম সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, বিগত কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন ন্যাশনাল প্যান্থার্স পার্টির প্রতিষ্ঠাতা ও প্রবীণ নেতা অধ্যাপক ভীম সিং।
১৯৪১ সালের আগস্ট মাসে রামনগর এলাকায় জন্মগ্রহণ করেন ভীম সিং, ১৯৮২ সালে স্ত্রী জয় মালার সঙ্গে প্যান্থার্স পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। ভীম সিং দীর্ঘ ৩০ বছর ধরে ২০১২ সাল পর্যন্ত পার্টির চেয়ারম্যান ছিলেন, এরপর তাঁর ভাইপো হর্ষ দেব চেয়ারম্যান হন

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top