News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে এক রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি
Image

কল্যাণপুরে এক রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলী ঘাট এলাকায় গতকাল রাতে দুটি বাড়িতে পরপর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার সকালে পরিবারের লোকজন রা ঘুম থেকে উঠে লক্ষ করেন ঘরের দরজা খোলা৷ তখনই তাদের চৈতন্য হয়৷ তারা লক্ষ্য করেন ঘর থেকে সোনা গয়না নগদ টাকা পয়সাও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ ঘটনা জানাজানি হতেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ বিষয়টি কল্যাণপুর থানার পুলিশকে জানানো হয়৷ লিখিত অভিযোগ পাওয়ার পর কল্যাণপুর থানার পুলিশ ঘিলাতলী ঘাট এলাকায় ছুটে যায়৷যে দুটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে সেই বাড়ি গুলিতে তদন্ত চালায় পুলিশ৷ তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের কোন হদিস পায়নি পুলিশ৷ ঘিলাতলী ঘাট এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল দেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে কল্যাণপুর থানা কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top