News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভার টিকিট না পেয়ে ক্ষুব্ধ নাগমা, টুইটে লিখলেন আমি কী কম যোগ্য ছিলাম
Image

রাজ্যসভার টিকিট না পেয়ে ক্ষুব্ধ নাগমা, টুইটে লিখলেন আমি কী কম যোগ্য ছিলাম

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): রাজ্যসভার টিকিট না পেয়ে নিজের মনের অন্দরে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী নাগমা। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রশ্ন করে নাগমা টুইটে লিখেছেন, রাজ্যসভার জন্য আমি কী কম যোগ্য ছিলাম? আগামী ১০ জুন রাজ্যসভার ভোট। তার আগে রবিবার ১০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু সেখানে নাম নেই মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নাগমার। তিনি এ বার হয়তো আশা করেছিলেন, মহারাষ্ট্র থেকে রাজ্যসভার টিকিট পাবেন। কিন্তু প্রার্থী করা হয়েছে ইমরান প্রফতাগিরিকে। যিনি উত্তর প্রদেশের বাসিন্দা।

টুইটারে ক্ষোভ প্রকাশ করে সোমবার সকালে নাগমা লেখেন, “২০০৩-০৪ সালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নিজেই আমাকে রাজ্যসভায় জায়গা দেওয়ার কথা বলেছিলেন। তার পর ১৮ বছর কেটে গিয়েছে। সুযোগ আসেনি। এখন মহারাষ্ট্র থেকে রাজ্যসভার টিকিট পেলেন ইমরান! আমার একটাই প্রশ্ন, আমি কি কম যোগ্য ছিলাম?” যাঁরা অবশ্য টিকিট পেয়েছেন, তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন নাগমা।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top