News Flash

  • Home
  • প্রধান খবর
  • Pm Modi: সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা; মেয়েদের জয়জয়কার, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

Pm Modi: সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা; মেয়েদের জয়জয়কার, অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): সিভিল সার্ভিস পরীক্ষা ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। সোমবার ২০২১ সালের সিভিল সার্ভিস পরীক্ষা ফল ঘোষণা করেছে ইউপিএসসি। শীর্ষস্থান অধিকার করেছেন তিনি ছাত্রী, যথাক্রমে শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল ও গামিনি সিংলা। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিভিল সার্ভিস পরীক্ষায় এবার মেয়েদের জয়জয়কার। প্রথম হয়েছে শ্রুতি শর্মা, তারপর দ্বিতীয় অঙ্কিতা আগরওয়াল ও তৃতীয় গামিনি সিংলা। চার নম্বরে রয়েছেন ঐশ্বর্যা বর্মা, পঞ্চম স্থান পেয়েছেন উৎকর্ষ দ্বিবেদী, ষষ্ঠ হয়েছেন যক্ষ চৌধুরী। প্রতি বছর লক্ষ ছেলে-মেয়ে ইউপিএসসি পরীক্ষায় বসেন, কিন্তু উত্তীর্ণ হন হাতেগোনা পরীক্ষার্থী।

সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “যাঁরা সিভিল সার্ভিসেস (মেইন) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের সকলকে অভিনন্দন। ভারতের উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের প্রশাসনিক কর্মজীবন শুরু করা এই তরুণদের জন্য আমার শুভেচ্ছা।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top