News Flash

  • Home
  • দেশ
  • Ashwani Kumar Sharma : পঞ্জাবে ভগবন্ত মানের সরকার ক্ষমতা আসার পরই অপরাধ বেড়েছে : অশ্বিনী কুমার শর্মা
Image

Ashwani Kumar Sharma : পঞ্জাবে ভগবন্ত মানের সরকার ক্ষমতা আসার পরই অপরাধ বেড়েছে : অশ্বিনী কুমার শর্মা

চন্ডীগড়, ৩০ মে (হি.স.): ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনী কুমার শর্মা। তিনি বলেছেন, ভগবন্ত মান সরকার চালাচ্ছেন না তিনি, তিনি অরবিন্দ কেজরিওয়াল ও রাঘব চাড্ডার হাতের পুতুল, যাঁরা পঞ্জাবের সংবেদনশীলতা সম্পর্কে অবগত নন। পঞ্জাবের বিজেপি সভাপতি আরও বলেছেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে অপরাধ বেড়েছে, আমরা এই সরকারকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি।

গত শনিবারই পঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। তাঁদের মধ্যে ছিলেন দুষ্কৃতীদের গুলিতে নিহত পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালাও। নিরাপত্তা প্রত্যাহার নিয়েও তোপ দেগেছেন পঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনী কুমার শর্মা। সোমবার পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করার পর তিনি বলেছেন, “এই সরকার ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করেছে এবং তালিকাটি সবাইকে জানিয়েছে, শুধুমাত্র প্রশংসিত হওয়ার জন্য তাঁদের নিরাপত্তা নিয়ে খামখেয়ালিপনা করা হয়েছে। এই ধরনের নথি গোপনীয়। যারা এই নিয়ম ভঙ্গ করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আমরা এই দাবি করেছি। আমরা স্বাধীন এনআইএ তদন্তও দাবি করেছি।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top