News Flash

  • Home
  • খেলা
  • আইতরমা’র বিজয় রথ থামালো, লংতরাই ভ্যালি ক্রিকেটে সালকা জয়ী
Image

আইতরমা’র বিজয় রথ থামালো, লংতরাই ভ্যালি ক্রিকেটে সালকা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। আইতরমা-র বিজয়রথ থামিয়ে দিল। দুর্দান্ত জয় পেয়েছে সালকা বাদল। লংতরাই ভ্যালি সিনিয়র লীগ ক্রিকেটের শেষ পর্যায়ের খেলা চলছে। গুরুত্বপূর্ণ ম্যাচে সালকা বাদল ৮ উইকেটের বড় ব্যবধানে আইতরমা ক্লাবকে পরাজিত করেছে। হেমেন্দ্র’র অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে রিমান্ড দেববর্মার মারকুটে ব্যাটিং সালকা বাদলকে সহজ জয় এনে দিয়েছে। ধলাইয়ের হোকো তুইসা গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে আইতরমা ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৩.৩ ওভার খেলে আইতরমা ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুরজিৎ ত্রিপুরা সর্বাধিক ৮৭ রান পায়। সুরজিৎ ৮০ বল খেলে ১০ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৭ রান সংগ্রহ করে। সতীর্থ চিরঞ্জিত ত্রিপুরা পেয়েছে ৩৪ রান। হালকা বাদলের গোপাল আচার্য, খগেনসা ত্রিপুরা, ঋত্বিক ত্রিপুরা এবং হেমেন্দ্র রুপিনী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সালকা বাদল ২৪.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে হেমেন্দ্র রুপিনী ৬৩ বল খেলে ১০টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯২ রান সংগ্রহ করে দলকে অনেকটা এগিয়ে দেয়। এছাড়া সৈনিক দেববর্মা পেয়েছে ৩০ রান। তৃতীয় উইকেট জুটিতে রিমান্ড দেববর্মা ৩৪ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৩৬ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। আইতরমা ক্লাবের জেকিম ত্রিপুরা ও প্রনয় সিনহা একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top