News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: দেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন ও আকাঙ্খাকে ডানা দিয়েছেন মোদীজি : অমিত শাহ
Image

Amit Shah: দেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন ও আকাঙ্খাকে ডানা দিয়েছেন মোদীজি : অমিত শাহ

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): দেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন ও আকাঙ্খাকে ডানা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত ৮ বছরের শাসনকালে প্রতিটি দেশবাসীর মনে নতুন আস্থা জাগিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার একাধিক টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নরেন্দ্র মোদী সরকারের শাসনকালের আট বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে ধারাবাহিক টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, মোদীজির রূপে ভারত এমন এক নেতৃত্ব পেয়েছে, যেখানে প্রতিটি অংশের বিশ্বাস এবং গর্ব রয়েছে। অমিত শাহ টুইটে লিখেছেন, ক্ষমতাকে পরিষেবার মাধ্যম হিসাবে বিবেচনা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্র, কৃষক, মহিলা এবং সুবিধাবঞ্চিতদের অধিকার প্রদান করেছেন, যা তাঁদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস জাগিয়েছে এবং তাঁদের দেশের উন্নয়ন যাত্রায় অংশগ্রহণকারী করে তুলেছে।
টুইটে অমিত শাহ আরও লিখেছেন, “গত আট বছরে মোদীজি দেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ডানা দিয়েছেন এবং তাঁদের মধ্যে নতুন আস্থা জাগিয়েছেন। মোদীজি নিজের যোগ্য নেতৃত্ব এবং দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে দেশকে শুধু নিরাপদই করেননি, এমন অনেক সিদ্ধান্তও নিয়েছেন, যা প্রত্যেক ভারতীয়র মাথা গর্বের সঙ্গে উঁচু করেছে।”
তিনি আরও লেখেন, প্রযুক্তি হোক অথবা খেলাধুলা, স্বাস্থ্য হোক অথবা প্রতিরক্ষা, উন্নয়ন হোক অথবা দরিদ্রদের কল্যাণ, মোদীজির প্রতিটি নীতি এবং প্রতিটি অর্জনই সমগ্র বিশ্বের জন্য উদাহরণ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top