News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সম্পত্তি নিয়ে বিবাদের জের বাড়িতে ঢুকে মারধর, আহত দুই
Image

সম্পত্তি নিয়ে বিবাদের জের বাড়িতে ঢুকে মারধর, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷  সম্পত্তি নিয়ে রক্তারক্তি৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবেশীরা৷ ঘটনা চড়িলাম থালা ভাঙ্গা এলাকায়৷ গভীর রাতে ঘরে প্রবেশ করে কাকাতো ভাই ও কাকিমাকে মারধর করে রক্তাক্ত করলো জ্যাঠতুতো ভাইয়েরা৷ জানা যায়, শনিবার গভীর রাতে স্বপনের দুই ছেলে মিটন এবং টুটন এবং টুটনের স্ত্রী শিল্পী তিনজনে মিলে চন্দন দাসের ঘরে ঢুকে চন্দনের বিধবা স্ত্রী মিনা রানী দাস এবং অজয় দাসকে প্রচন্ডভাবে মারধর করে৷ অজয়ের হাতের মোবাইল পর্যন্ত ভেঙ্গে ফেলে তারা৷ এমনই অভিযোগ উঠেছে৷  চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকাবাসী৷ ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে  অজয় এবং তার মা মিনা রানী৷ এলাকাবাসী অজয় দাস এবং তার মা মিনা রানী দাসকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে পাঠায় বলে জানান তারা৷ এলাকাবাসীদের বক্তব্য, তারা ঐক্যবদ্ধভাবে মিটন এবং টোটনকে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর পায়নি৷ অজয় দাস রাজমিস্ত্রি জুগালি কাজ করে মা এবং ছেলে দুজনের ভরণ পোষণ যোগায়৷ অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছে অজয়ের পরিবার৷  তবে পুলিশ ও কোনো এক অজানা কারনে নিশ্চুপ বলে অভিযোগ৷ রবিবার সকালে এলাকাবাসী ক্ষোভ উগরে দেন৷ প্রতি রাতেই নাকি মিটন এবং টোটন মদ খেয়ে বাড়িতে এসে সম্পত্তির জন্য অজয় পরিবারে উপর আক্রমণ করে বলে অভিযোগ৷

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top