News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী আশীষ সাহার সমর্থনে মিছিল
Image

বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী আশীষ সাহার সমর্থনে মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷  রবিবার বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী আশীষ সাহার সমর্থনে আগরতলায় এক মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা এবং দলীয় প্রার্থী আশীষ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ মিছিলটি আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে কংগ্রেস প্রার্থী আশীষ সাহা বলেন আসন্ন বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আগরতলায় আজ এই মিছিল সংঘটিত করা হয়েছে৷ আশীষ বাবু বলেন রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচ দোরগোড়ায়৷ চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে কংগ্রেস প্রার্থীরা নির্বাচনী প্রচারে সামিল হয়েছেন বলেও তিনি জানান৷ কংগ্রেস দলের প্রার্থীরা উপ নির্বাচনের মাধ্যমে গণদেবতাদের কাছ থেকে নতুন করে রায় নিতে এই পদযাত্রার আয়োজন করেছে৷ আশীষবাবু বলেন বড়দয়ালী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর জয় একটি ধারাবাহিক প্রক্রিয়া৷ গত চার বছর ধরে যারা রাজ্য শাসন করে চলেছে তাদের কাছে জনগণ অনেক কিছুই প্রত্যাশা করেছিলেন৷ শুধু তাই নয়, শান্তি সম্প্রীতি প্রত্যাশা করেছিল শান্তিকামী জনগণ৷ তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ বর্তমান সরকার জনগণের প্রতি প্রতারণা করেছে বলেও তিনি অভিযোগ করেন৷ এই সরকারের বিরুদ্ধে মানুষের অবিশ্বাস জন্ম নিয়েছে৷ উন্নয়নের কথা বলে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে হতাশা করেছে৷ এই  চারটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আশীষবাবু জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ চারটি কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top