News Flash

Image

অবৈধ সম্পর্কের অভিযোগে আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷  রাজধানী আগরতলা শহরের উত্তর গেট সংলগ্ণ এলাকায় এক ব্যক্তিকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ জানা যায় উত্তর গেইট এলাকায় বসবাসরত এক মহিলার ঘর থেকে তাকে আটক করা হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানান ওই ব্যক্তি প্রায় সময় ওই মহিলার ঘরে রাত কাটাতো৷ তাকে আটক করার জন্য এলাকার লোকজন উৎ পেতে ছিলেন৷ শেষ পর্যন্ত শনিবার রাতে তাকে আটক করা হয়৷ তাকে আটক করে থানায় খবর পাঠানো হয়৷ খবর পেয়ে মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাকে থানায় নিয়ে যায়৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে আটক ব্যক্তি জানান মহিলার সঙ্গে তার কোনো ধরনের অবৈধ সম্পর্ক নেই৷ তাকে নাকি অন্য কোথাও থেকে আটক করে ওই বাড়িতে নিয়ে এসে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ পুলিশ অবশ্য ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top