News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন : প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Image

৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন : প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ২৯ মে : ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের মিলনায়তনে আজ জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসারদের নিয়ে অনলাইনে ও অফলাইনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষজ্ঞরা অনলাইনে আলোচনায় অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র পরীক্ষা, মনোনয়নপত্র প্রত্যাহার, প্রার্থীদের রাজনৈতিক প্রতীক চিহ্ন বরাদ্দ, নির্বাচনের সুরক্ষাবলয় তৈরী, ভোটগ্রহণ কর্মী টিম গঠণ সহ ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা, প্রার্থীদের ব্যয় মনিটরিং, নির্বাচনী আচরণ বিধি, পোষ্টাল ব্যালট, ইটিপিবিএস, ইভিএম, ভিভিপ্যাট, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সংক্রান্ত নানা বিষয় প্রশিক্ষণ সম্পন্ন হয়।

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন, ধলাই জেলার নির্বাচন আধিকারিক গোভেকার ময়ুর রতিলাল, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ড. শৈলেশ কুমার যাদব, ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের রিটার্নিং অফিসার অসীম সাহা, ৪৬ সুরমা (তপশিলি জাতি) কেন্দ্রের রিটার্নিং অফিসার অভিজিৎ চক্রবর্তী, ৫৭ যুবরাজনগর কেন্দ্রের রিটার্নিং অফিসার এল দার্লং, এসিস্টেন্ট রিটার্নিং অফিসারগণ এবং অন্যান্য আধিকারিকগণ। উল্লেখ্য, আগামী ২৩ জুন ত্রিপুরার ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top