News Flash

  • Home
  • খেলা
  • শেষ হলো হ্যান্ডবলের আবাসিক শিবির,  নজর কাড়লো বেশ কযেকজন খেলোয়াড়
Image

শেষ হলো হ্যান্ডবলের আবাসিক শিবির,  নজর কাড়লো বেশ কযেকজন খেলোয়াড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। শেষ হলো আবাসিক শিবির। হ্যান্ডবলের। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েসন এর উদ্যেগে। ১০ দিন ব্যাপী হ্যান্ডবল
আবাসিক শিবির সমাপ্তি অনুষ্ঠান উমাকান্ত আকাদেমির সামনে হ্যান্ডবল মাঠে।
 সমাপ্তি অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন   ক্রীড়া দপ্তরের সহকারি আধিকারিক পাইমাং মগ , ডেপুটি ডাইরেক্টর বনজিৎ বাগচী, স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী,ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের এর সভাপতি ড:‌ সূর্যকান্ত পাল। ত্রিপুরা হ্যান্ডবলে অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শিবিরে অংশ নেওয়া খেলোয়াড়দের সার্টিফিকেট এবং মিষ্টির প্যাকেট দেওয়া হয় । ত্রিপুরা হ্যান্ডবলে অ্যাসোসিয়েশন সদস্যা সবিতা ঘোষ সাহায্যে প্রত্যেক প্লেয়ারদের কে জার্সি দেওয়া হয় এবং সহসভাপতি  জবা পাল চারজন ট্রেইনার কে  জার্সি দেন।
 এক বিবৃতিতে এখবর জানান রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায়। এবারের শিবির থেকে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় নজরে এসেছে বলে জানান সচিব। প্রসঙ্গত:‌ এবারের শিবির সাফল্য মন্ডিত করতে সহযোগিতা করেছে ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সঙ্ঘ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top