News Flash

  • Home
  • দেশ
  • জম্মুতে তাওয়াই সেতু থেকে নদীতে পড়ল মিনিবাস, মৃত্যু দু’জনের
Image

জম্মুতে তাওয়াই সেতু থেকে নদীতে পড়ল মিনিবাস, মৃত্যু দু’জনের

জম্মু, ২৮ মে (হি.স.): জম্মুতে তাওয়াই সেতু পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল একটি মিনিবাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে জম্মুর বিক্রম চকের কাছে। দ্রুত গতিতে তাওয়াই সেতুর ওপর থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, এরপর মিনিবাসটি সেতুর নীচে নদীতে পড়ে যায়।

মিনিবাসটি নদীতে পড়ে যাওয়ার আগে সেতুর কংক্রিটের দেওয়ালে ধাক্কা মারে, এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে, পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত, অপর একটি দুর্ঘটনায় শনিবার সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় উল্টে যায় যাত্রীবোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় ২৬ জন আহত হয়েছেন। বাসটি জম্মু থেকে ডোডার দিকে যাচ্ছিল।

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top