News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভিসা দুর্নীতিতে ফের হাজিরা কার্তির; বললেন টেস্ট ম্যাচ ৫ দিনে হয়, সবে তো ৩ দিন হল
Image

ভিসা দুর্নীতিতে ফের হাজিরা কার্তির; বললেন টেস্ট ম্যাচ ৫ দিনে হয়, সবে তো ৩ দিন হল

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): এই নিয়ে পরপর তিন-দিন, চিনা ভিসা দুর্নীতি মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর সদর দফতরে ফের হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। বৃহস্পতিবার ও শুক্রবারের পর শনিবার সকালেও দিল্লিতে সিবিআই-এর হেডকোয়ার্টারে হাজিরা দিয়েছেন কার্তি। এদিন সিবিআই-এর সদর দফতরে ঢোকার প্রাক্কালে কটাক্ষের সুরে কার্তি বলেছেন, “টেস্ট ম্যাচ ৫ দিনে হয়, সবে তো ৩ দিন হল।”

উল্লেখ্য, ২০১১ সালে ২৬৩ জন চিনা নাগরিককে অর্থের বিনিময়ে কার্তি ভিসা পেতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কার্তির বাবা পি চিদম্বরম। সিবিআই সম্প্রতি এই মামলায় একটি এফআইআর দায়ের করেছে। কার্তি অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। প্রসঙ্গত, কার্তি চিদম্বরমের বিরুদ্ধে মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। ইডি-র দায়ের করা মামলায় তাঁকে ৩০ মে অবধি রক্ষাকবচ প্রদান করেছে দিল্লির আদালত।

এদিকে, সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে কার্তি ইতিমধ্যেই চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। চিঠিতে কার্তি লিখেছেন, সংসদীয় বিশেষাধিকারের চরম লঙ্ঘন করছে সিবিআই।” এ প্রসঙ্গে কার্তি এদিন বলেছেন, “আমি স্পিকারের কাছে চিঠি লিখেছি, আমি স্পিকারের কাছ থেকে সদুত্তর শোনার জন্য অপেক্ষা করছি।”

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top